সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আবস্থানরত সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে

2026-07-23T07:41:56+00:00
2026-07-23T07:41:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৪১ এএম 
সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে। ছবি : সংগৃহীত
এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আবস্থানরত সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’ নামে দুটি ট্যাংকারে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

হামলার পর হুতিরা জানিয়েছে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ জনগণের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এখন এর পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের ওপরও নৌ-অবরোধ আরোপ করা হয়েছে।


হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তারা জাহাজের ক্রুদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হয়। সতর্কতা দিয়ে হুতিরা ওই সময় বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সৌদি  জাহাজ  মিসাইল  ইয়েমেনি বিদ্রোহীরা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: