বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী ম্যাচ কবে, কোথায়

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে সেই সাফল্য পেছনে ফেলে এবার নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে স্পেন। ২০২৬ ফিফা

2026-07-23T08:42:30+00:00
2026-07-23T08:42:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী ম্যাচ কবে, কোথায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৪২ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে সেই সাফল্য পেছনে ফেলে এবার নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে স্পেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের তিন মাস পরই উয়েফা নেশনস লিগ ২০২৬-২৭ মৌসুমে মাঠে নামবে লা রোহা। প্রথম আন্তর্জাতিক বিরতিতেই তাদের অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের মতো কঠিন প্রতিপক্ষ।

গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। সেই ঐতিহাসিক সাফল্যের পর এবার নেশনস লিগে নিজেদের আধিপত্য ধরে রাখার মিশনে নামছে ইউরোপের দলটি।

স্পেনের নেশনস লিগ অভিযান শুরু হবে ২৬ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচেই তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ইউরো ২০২৪-এর ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হবে দুই দল। জার্মানিতে অনুষ্ঠিত সেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল স্পেন।

বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর আত্মবিশ্বাসী ইংল্যান্ডও নেশনস লিগে নিজেদের সাফল্যের ধারা ধরে রাখতে চায়। জার্মান কোচ থমাস টুখেলের অধীনে দলটি ১৯৬৬ সালের পর বিশ্বকাপে নিজেদের সেরা ফল করেছে। ফলে স্পেন-ইংল্যান্ড দ্বৈরথকে ঘিরে বাড়তি উত্তেজনা থাকছেই।

ইংল্যান্ড ম্যাচের পর স্পেন নিজেদের মাঠে টানা দুটি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর সেভিয়ার রামন সানচেজ-পিসহুয়ান স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। এরপর ৩ অক্টোবর ওভিয়েদোর কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।


অক্টোবরে অ্যাওয়ে ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে স্পেন। এরপর নভেম্বরে চেক প্রজাতন্ত্র সফরের পর ১৫ নভেম্বর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ইংল্যান্ডকে আতিথ্য দেবে লা রোহা। বিশ্বকাপ জয়ের পর নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে এই ম্যাচগুলোই হবে স্পেনের প্রথম বড় পরীক্ষা।

উয়েফা নেশনস লিগ ২০২৬-২৭ : স্পেনের সূচি
২৬ সেপ্টেম্বর : ইংল্যান্ড বনাম স্পেন-ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন
২৯ সেপ্টেম্বর : স্পেন বনাম ক্রোয়েশিয়া-রামন সানচেজ-পিসহুয়ান স্টেডিয়াম, সেভিয়া
৩ অক্টোবর : স্পেন বনাম চেক প্রজাতন্ত্র-কার্লোস তার্তিয়েরে স্টেডিয়াম, ওভিয়েদো
৬ অক্টোবর : ক্রোয়েশিয়া বনাম স্পেন-পোলিউদ স্টেডিয়াম
১২ নভেম্বর : চেক প্রজাতন্ত্র বনাম স্পেন-স্তাদিওন লেতনা
১৫ নভেম্বর : স্পেন বনাম ইংল্যান্ড-সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিশ্বকাপ  জয়ের পর  স্পেনের পরবর্তী ম্যাচ  কবে  কোথায়  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: