ভারতের শিক্ষা সচিব বিনীত জোশীকে অপসারণ, নতুন দায়িত্বে নরেশ গ্যাংওয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দেশজুড়ে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের তীব্র অসন্তোষের মুখে অবশেষে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের

2026-07-24T08:02:28+00:00
2026-07-24T08:02:28+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জেন-জি আন্দোলন
ভারতের শিক্ষা সচিব বিনীত জোশীকে অপসারণ, নতুন দায়িত্বে নরেশ গ্যাংওয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:০২ এএম 
ছবি : সংগৃহীত
দেশজুড়ে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের তীব্র অসন্তোষের মুখে অবশেষে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দায়বদ্ধতা নিশ্চিতকরণ ও প্রশাসনিক গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তার জায়গায় নতুন শিক্ষা সচিব হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে জ্যেষ্ঠ আমলা নরেশ পাল গ্যাংওয়ারকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে উচ্চশিক্ষা সচিবের দায়িত্ব নেওয়া বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। শীর্ষ প্রশাসনিক কাঠামোর ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে সর্বমোট ১৩ জন কর্মকর্তার নতুন নিয়োগ এবং চারজনের পদোন্নতি অনুমোদন করেছে মোদী সরকার। এই প্রক্রিয়ায় পল্লী উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সচিব পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্প্রতি নিট ও জেইই-সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতজুড়ে চরম রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) রাজপথে নেমে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়।

এই ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথা নিশ্চিত করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নিশিকান্ত দুবে স্পষ্ট ভাষায় জানান, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে চরম উদাসীনতা ও অবহেলার কারণেই বিদায়ী শিক্ষা সচিবকে সরানো হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত অপরাধী কিংবা দায়িত্বে অবহেলাকারী কোনো আমলাকেই ছাড় দেওয়া হবে না। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট প্রতিশ্রুতি।


সময়ের আলো/কেএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: