সন্দ্বীপে মায়ের অসুস্থতার কথা বলে স্কুলছাত্রীকে অপহরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে মায়ের ‘মিথ্যা’ অসুস্থতার খবর দিয়ে বিদ্যাপীঠ থেকে আনিশা (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে

2026-07-24T08:09:22+00:00
2026-07-24T16:26:32+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সন্দ্বীপে মায়ের অসুস্থতার কথা বলে স্কুলছাত্রীকে অপহরণ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:০৯ এএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৪:২৬ পিএম
আনিশা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে মায়ের ‘মিথ্যা’ অসুস্থতার খবর দিয়ে বিদ্যাপীঠ থেকে আনিশা (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি, যার ফলে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

নিখোঁজ আনিশা সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ক্লাস চলাকালীন বা স্কুল প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাত ব্যক্তি কৌশলে আনিশার কাছে গিয়ে তার মায়ের তীব্র অসুস্থতার খবর দেয়। সরলবিশ্বাসে ওই ব্যক্তির সঙ্গে আনিশা বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন যে তার মা সুস্থ আছেন এবং কোনো বার্তা পাঠানো হয়নি।

ঘটনার পরপরই স্বজনরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালান। কিন্তু তার কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত সন্দ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।


এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অপরাধীর অবস্থান শনাক্ত এবং অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে কোমলমতি এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অতি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সময়ের আলো/জোই
  বিষয়:   সন্দ্বীপ  মা  মিথ্যা  অসুস্থতা  স্কুলছাত্রী  অপহরণ  সন্ধান  সীতাকুণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: