সিলিং ফ্যানে ঝুলছিল গৃহকর্মীর মরদেহ, পাশে মিলল চিরকুট

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর পরশুরামে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া (১৫) নামের এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

2026-07-24T12:48:15+00:00
2026-07-24T12:48:15+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
সিলিং ফ্যানে ঝুলছিল গৃহকর্মীর মরদেহ, পাশে মিলল চিরকুট
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম 
ফারহানা আক্তার ওরফে প্রিয়া। ছবি : সংগৃহীত
ফেনীর পরশুরামে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া (১৫) নামের এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পরশুরাম উপজেলা গেট সংলগ্ন সড়কের ‘কাদের টাওয়ারের’ তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারহানা নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় একটি রহস্যজনক চিরকুট পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফ্ল্যাটে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদার ও তার স্ত্রী জাহেদা আক্তার থাকেন। জাহেদা আক্তার স্থানীয় কেতরাঙ্গা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ফারহানা গত প্রায় তিন বছর ধরে তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।


বৃহস্পতিবার সকালে ফারহানাকে বাসায় রেখে স্কুলে যান শিক্ষিকা জাহেদা আক্তার। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে তিনি কলিং বেল টিপলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে আশপাশের প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। ঘরে ঢুকে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফারহানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত চিরকুটের বিষয়ে পুলিশ জানায়, চিরকুটে মৃত্যুর কারণ সম্পর্কে সরাসরি কিছু লেখা নেই। তবে চিরকুটের লেখার ধরন এবং এটি নিহত কিশোরীর নিজের হাতের লেখা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুট ও অন্যান্য আলামতের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলিং ফ্যান  গৃহকর্মী  মরদেহ  চিরকুট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: