কারাগারের নিরাপত্তায় বসছে এআই ক্যামেরা

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর রামপুরায় প্রকাশ্যে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে ‘কাইল্লা পলাশ’ হত্যা এবং কারাগার থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রেক্ষাপটে এবার

2026-07-24T13:00:26+00:00
2026-07-24T13:00:26+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
কারাগারের নিরাপত্তায় বসছে এআই ক্যামেরা
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:০০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর রামপুরায় প্রকাশ্যে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে ‘কাইল্লা পলাশ’ হত্যা এবং কারাগার থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রেক্ষাপটে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার শুরু করেছে কারা কর্তৃপক্ষ।

দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ। কিন্তু গোয়েন্দা তথ্যানুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কারাগারে বসেই দুই শীর্ষ সন্ত্রাসী তাকে হত্যার এই ‘কিলিং মিশন’-এর নীলক নকশা তৈরি করে। শেষ পর্যন্ত রামপুরায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন তিনি এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারাগারের চার দেয়াল থেকে এমন অপরাধের পরিকল্পনা সাজানোর অভিযোগ নতুন নয়। কোনো কোনো বন্দি ভেতরে বসেই মোবাইলফোনে চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা নিয়ন্ত্রণ করছেন এলাকার ব্যবসা-বাণিজ্য। আবার আদালত থেকে আদালতে যাতায়াতের সময় পুলিশকে ফাঁকি দিয়ে বা স্বজনদের সহায়তায় বিভিন্ন স্থানে থামার মতো ঘটনাও ঘটছে। এছাড়া জেলের ভেতর মাদকের অবৈধ প্রবেশ রোধ করাও দীর্ঘদিন ধরে বড় এক চ্যালেঞ্জ। এসব অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরহাতে দমন করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিচ্ছে কারা অধিদফতর।

প্রথম ধাপে ইতোমধ্যে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগারে এআই প্রযুক্তি সংবলিত সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই ক্যামেরা বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।


কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, প্রযুক্তির ব্যবহারে কারাগারের নজরদারিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে ঘটনা ঘটার পর আমরা খতিয়ে দেখতাম—আসলে কী হয়েছিল বা কারা দায়ী ছিল। আর এখন এআই প্রযুক্তির কারণে ঘটনা ঘটার আগেই পূর্বাভাস (ওয়ার্নিং) পাওয়া সম্ভব হচ্ছে। ফলে আমরা তা ঘটেই ওঠার আগেই প্রতিরোধ করতে পারছি।

তিনি আরও জানান, কেবল সাধারণ নজরদারি নয়, প্রযুক্তির এই নতুন সংযোজন অনেকগুলো বিষয়কে সহজ করে দিচ্ছে। কারাগারের ভেতরে মাদক, অস্ত্র বা যেকোনো নিষিদ্ধ পণ্য প্রবেশ বা বহন করলে এআই ক্যামেরা তা দ্রুত শনাক্ত করে সঙ্গে সঙ্গেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সতর্কবার্তা পাঠাবে। কোনো বন্দি সীমানা ছাড়িয়ে পালানোর চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে। বন্দিদের মধ্যে কেউ যদি অপরাধের পরিকল্পনা করে, তবে নির্দিষ্ট কিছু ‘কী-ওয়ার্ড’ বা সন্দেহজনক আচরণের মাধ্যমে তা চিহ্নিত করে এআই ব্যবস্থা কর্তৃপক্ষকে সতর্ক করবে। প্রাঙ্গণে অবৈধভাবে মোবাইল ব্যবহার বন্ধে এরই মধ্যে শক্তিশালী জ্যামার বসানো হয়েছে।

শুধু কয়েদি বা বন্দিদের ওপরই নয়, দায়িত্ব পালনরত নিরাপত্তারক্ষীদের নজরদারির আওতায় আনবে এই এআই ব্যবস্থা। ডিউটিতে থাকা অবস্থায় কোনো নিরাপত্তাকর্মী গাফিলতি করলে, অলসভাবে বসে থাকলে কিংবা ঘুমিয়ে পড়লে—সেই তথ্য ও চিত্র সরাসরি কারা সদর দফতরের কেন্দ্রীয় সার্ভারে পৌঁছে যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কারাগার  নিরাপত্তা  এআই ক্যামেরা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: