পশ্চিমতীরে ইসরায়েলি-ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ‘তেল’ নামে একটি গ্রামে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন ফিলিস্তিনি

2026-07-24T17:28:17+00:00
2026-07-24T17:28:17+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমতীরে ইসরায়েলি-ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম 
ইসরায়েলি সেটেলাররা অবৈধভাবে তেল গ্রামে প্রবেশের পরই সংঘর্ষ শুরু হয়। সংগৃহীত ছবি
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ‘তেল’ নামে একটি গ্রামে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেটেলাররা অবৈধভাবে তেল গ্রামে প্রবেশের পরই সংঘর্ষ শুরু হয়। ওই ইসরায়েলিরা অস্ত্রধারী ছিলেন। তাদের একজনের অস্ত্র ছিনিয়ে নিয়ে এক ফিলিস্তিনি গুলি ছোড়েন। এতে এক ইসরায়েলি নিহত হন। এরপর ইসরায়েলিদের গুলিতের তিন ফিলিস্তিনি প্রাণ হারান।

এ ঘটনার পর সেখানে উত্তেজনা তৈরি হয়। ইসরায়েলি সেটেলাররা এখন ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য জড়ো হচ্ছে। তারা ফিলিস্তিনিদের হত্যা ও সম্পদ নষ্ট করার চেষ্টা করছে।


ফিলিস্তিনের ফাহাত পার্টির স্থানীয় নেতা ইসাম সাইফি বার্তাসংস্থা রয়টার্সকে ফোনে বলেছেন ২০ থেকে ৩০ জন ইসরায়েলি সেটেলার প্রথমে তেল গ্রামের পূর্বাঞ্চলে আসে। তারা সেখানকার দুটি ঘরে ঢোকার চেষ্টা করে। এরপর বাড়ির বাসিন্দারা বেরিয়ে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। 

এর কিছুক্ষণ পর ইসরায়েলি সেটেলাররা আবারও ফিরে আসে। ওই সময় এক শিশুকে অস্ত্র দিয়ে আহত করে তারা। এরপরই শুরু হয় উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা এসে গুলি ছোড়া শুরু করে। সঙ্গে সেটেলাররাও গুলি করতে থাকে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   পশ্চিমতীর  ইসরায়েলি-ফিলিস্তিনি  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: