সন্ত্রাসবিরোধী মামলায় এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৩

2026-07-24T22:40:08+00:00
2026-07-24T22:40:08+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
সন্ত্রাসবিরোধী মামলায় এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম 
ওয়ালিদ হোসেন। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে সাব্বির কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন দাবি করে পরিবারের অভিযোগ, ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করিয়েছেন। 

গ্রেফতারকৃত ওয়ালিদ হোসেন সাব্বির কাঁচপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনের ছেলে। সাব্বিরের বড় বোন শম্পা আক্তার জানান, তার বাবা ও বড় ভাই রাজনীতি করলেও সাব্বিরের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ওয়ারেন্ট ছাড়াই তার ছোট ভাইকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি বলেন, চাঁদা দাবির বিষয়টি আমার জানা নেই। কেক কাটার অপরাধে আবেগের বশে ছেলেটিকে ধরিয়ে দেওয়া ঠিক হয়নি বলে আমি মনে করি।

অন্যদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর নামে সাব্বির ও তার সহযোগীরা এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সন্ত্রাসবিরোধী  মামলা  এসএসসি  পরীক্ষার্থী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: