ফেনীতে ৭ নারী-শিশুকে বিএসএফের পুশইনের চেষ্টা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর পরশুরামে পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে ৭ নারী-শিশুকে বিএসএফ পুশইন করার চেষ্টা করে কিন্তু বিজিবি তা কঠোরভাবে প্রতিরোধ করে। ফলে

2026-07-25T14:31:03+00:00
2026-07-25T14:31:03+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে ৭ নারী-শিশুকে বিএসএফের পুশইনের চেষ্টা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম 
পুশইন করার চেষ্টা করে কিন্তু বিজিবির প্রতিরোধ। ছবি : সংগৃহীত
ফেনীর পরশুরামে পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে ৭ নারী-শিশুকে বিএসএফ পুশইন করার চেষ্টা করে কিন্তু বিজিবি তা কঠোরভাবে প্রতিরোধ করে। ফলে শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে বিএসএফ ওই সাত নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

স্থানীয়রা জানান, উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে শনিবার রাত আড়াইটার দিকে ৭ নারী-শিশুকে বিএসএফ
জড়ো করে ভারতের রাজনগরসংলগ্ন এমএলের বাগান এলাকায় ও ফেনীর শ্রীপুর সীমান্ত পিলার ২১৪৫-এর কাছাকাছি অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাজনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে ওই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা এতে কড়া প্রতিবাদ জানিয়ে বাধা সৃষ্টি করেন।


পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পুশইনের চেষ্টা স্থগিত করতে বাধ্য হয় এবং ওই সাত ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফেনী  নারী-শিশু  বিএসএফ  পুশইন  চেষ্টা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: