রোনালদোকে বার্নাব্যুতে ফেরাতে রিয়াল সভাপতির কাছে প্রস্তাব

ক্রীড়া ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও আল নাসরের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্পেনের খ্যাতনামা

2026-07-25T18:54:01+00:00
2026-07-25T18:54:01+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
খেলা
রোনালদোকে বার্নাব্যুতে ফেরাতে রিয়াল সভাপতির কাছে প্রস্তাব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম 
ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও আল নাসরের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্পেনের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক থমাস রনসেরো। এ জন্য রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধও জানান তিনি।

মাদ্রিদভিত্তিক প্রভাবশালী দৈনিক ‘আস’-এর সাংবাদিক রনসেরো ক্লাবটির সভাপতির উদ্দেশে এ প্রস্তাব দেন।

‘আস’-এর প্রকাশিত একটি ভিডিও ক্লিপে তিনি বলেন, নতুন মৌসুম শুরুর আগে আল নাসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা যেতে পারে। তার মতে, সেই ম্যাচে মাঠে নামবেন রোনালদো এবং সেটিই হতে পারে ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ৪০তম আসর।

১৯৭৯ সাল থেকে প্রতি মৌসুম শুরুর আগে নিয়মিতভাবে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির আয়োজন করে আসছিল রিয়াল মাদ্রিদ। তবে ২০১৮ সালে ৩৯তম আসর অনুষ্ঠিত হওয়ার পর প্রতিযোগিতাটি আর আয়োজন করা হয়নি।


২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সেখানে তিন বছর কাটিয়ে তিনি দেড় মৌসুম খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর ২০২৩ সালের শীতকালীন দলবদলে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

রিয়াল ছাড়ার আট বছর পর রনসেরোর এই প্রস্তাব সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরায় চালু করা এবং একই সঙ্গে রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। আগামী মৌসুমে আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তির শেষ বছর শুরু হবে, যা তার অবসর নিয়ে চলমান জল্পনাকেও আরও উসকে দিচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ক্রিশ্চিয়ানো রোনালদো  বার্নাব্যু  রিয়াল মাদ্রিদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: