সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, আরামকো স্থাপনা থেকে বের হচ্ছে ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের জিজান ও ইয়ানবুর তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদির হামলার জবাব

2026-07-25T21:05:50+00:00
2026-07-25T21:05:50+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, আরামকো স্থাপনা থেকে বের হচ্ছে ধোঁয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম 
তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের জিজান ও ইয়ানবুর তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদির হামলার জবাব হিসেবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামোতে এ হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।


এর আগে সৌদি সরকার জিজান ও ইয়ানবু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।

প্রায় দুই সপ্তাহ আগে ইরান থেকে আসা একটি বিমানকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরব। ওই ঘটনার পর সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

পরবর্তীতে হুতিরা সৌদিতে হামলা চালালে সৌদি আরব পাল্টা হামলা শুরু করে। শনিবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রিয়াদ। এর পরপরই সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা।

সূত্র : এএফপি

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সৌদি  তেল স্থাপনা  হুতিদের হামলা  আরামকো  ধোঁয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: