যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ‘বিশৃঙ্খল ও অনুকূল নয়’: দাবি ইরানের সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি এবং ইরানকে দুর্বল করার লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির সেনা

2026-07-26T13:14:58+00:00
2026-07-26T13:14:58+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ‘বিশৃঙ্খল ও অনুকূল নয়’: দাবি ইরানের সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি এবং ইরানকে দুর্বল করার লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির সেনা মুখপাত্র বলেছেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ‘বিশৃঙ্খল ও অনুকূল নয়’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রোববার (২৬ জুলাই) এ মন্তব্য করেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি।

তিনি বলেন, হরমুজ প্রণালীতে এবং ইরানকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমেরিকার জন্য বিশৃঙ্খল ও অনুকূল নয়।

শেকারচির দাবি, যুক্তরাষ্ট্র এখন সংঘাত মোকাবিলায় একটি ‘নতুন কৌশল’ খুঁজছে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন যুদ্ধ থেকে সরে আসবে কি না, তা ‘জায়নবাদীদের অনুমতির ওপর নির্ভরশীল’। এ বক্তব্যে তিনি পরোক্ষভাবে ইসরায়েলের প্রতি ইঙ্গিত করেছেন।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া স্বাধীনভাবে শেকারচির বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: