টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন

2026-07-28T11:54:30+00:00
2026-07-28T11:55:18+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ চালক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১১:৫৫ এএম
চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। এ সময় চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬) কে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া পিএমখালী এলাকার বাসিন্দা।


লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, সোমবার রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

জহিরুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   টেকনাফ  ইয়াবা  উদ্ধার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: