আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে(পিওকে) বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর অবস্থানকে সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।রাওলাকোট এলাকায় গত দুই

2026-07-29T14:57:57+00:00
2026-07-29T15:21:44+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৩:২১ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিকৃত কাশ্মিরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর অবস্থানকে সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

রাওলাকোট এলাকায় গত দুই দিনে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৩২ জন কাশ্মিরি বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার মধ্যে তিনি আন্দোলনকারীদের ‘ভারতের মতো শত্রু’ বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া এক ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদের ভারতের মতোই একই কাতারে রাখি। তাদের ভারতের মতোই শত্রু মনে করি। 

এর আগে গত ৫ জুন থেকে শুরু হওয়া আন্দোলনে পিওকে জুড়ে ৯০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। মীরপুর শহরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা প্রকাশ্যে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি ছুড়ছে এবং পরবর্তীতে লাশ গাড়িতে তুলছে— এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।


নিহতদের অধিকাংশই জয়েন্ট অ্যাওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) কর্মী, যারা ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ইসলামাবাদ কর্তৃক নিষিদ্ধ হয়েছে। নিহতদের মধ্যে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উমর নাজিরের ছোট ভাই উসমান নাজিরও রয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ বিপুল সংখ্যায় রাস্তায় নেমে আসলে বলপ্রয়োগ করে পাকিস্তানি বাহিনী।

এদিকে জেএএসি এক পোস্টে অভিযোগ করে যে তারা কারো বাড়িতে জোর করে ঢোকেনি, বরং রাওলাকোট তাদের নিজস্ব শহর যা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। নিরপরাধ ও নিরস্ত্র মানুষের ওপর টিয়ারশেল ও গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করার পর স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করে সংগঠনটি।

সময়ের আলো/আআ
  বিষয়:   আজাদ  কাশ্মীর  আন্দোলনকারী  ভারত  পাকিস্তান  প্রতিরক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: