সড়ক দুর্ঘটনায় আহত, আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন

2026-07-29T16:54:28+00:00
2026-07-29T16:54:28+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সড়ক দুর্ঘটনায় আহত, আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম 
সড়ক দুর্ঘটনায় আহত, আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মেঘলা মুক্তার অস্ত্রোপচার চলছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিবৃতিতে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


এতে আরও বলা হয়, অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবে জানানো হবে।

তবে দুর্ঘটনাটি কোথায় ও কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়েও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি।

মেঘলা মুক্তা ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে অভিনয় জগতে পরিচিতি পান। পরে দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় কাজ করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সড়ক দুর্ঘটনা  আহত  আইসিইউ  অভিনেত্রী  মেঘলা মুক্তা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: