সজল, হানিয়া ও ইকরার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন মাহিরা খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পাকিস্তানি শোবিজ অঙ্গনের শীর্ষ তারকা মাহিরা খান। সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রী লন্ডনে গাজার মানুষের সহায়তায় আয়োজিত এক দাতব্য তহবিল সংগ্রহের

2026-07-29T17:27:35+00:00
2026-07-29T17:27:35+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সজল, হানিয়া ও ইকরার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন মাহিরা খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম 
সজল আলি, হানিয়া আমির এবং মাহিরা খান। সংগৃহীত ছবি
পাকিস্তানি শোবিজ অঙ্গনের শীর্ষ তারকা মাহিরা খান। সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রী লন্ডনে গাজার মানুষের সহায়তায় আয়োজিত এক দাতব্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

অনুষ্ঠানে মাহিরাকে প্রশ্ন করা হয়— সজল আলি, হানিয়া আমির এবং ইকরা আজিজের মধ্যে পরবর্তী কাজ করার ক্ষেত্রে কাকে বেছে নেবেন তিনি? 

এই প্রশ্নের উত্তরে মাহিরা বলেন, তাদের সবার সঙ্গেই আমার পেশাগত সুন্দর ও ভালো সম্পর্ক রয়েছে, তবে সত্যি বলতে তারা কেউই আমার ঘনিষ্ঠ বন্ধু নন। আমরা সবাই যার যার ব্যস্ত শিডিউল নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ব্যক্তিগতভাবে দেখা করা বা আড্ডা দেওয়ার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। 


ইন্ডাস্ট্রিতে অন্য অভিনেত্রীদের সঙ্গে কোনো প্রতিযোগিতা বা তিক্ততা রয়েছে কি না— এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে মাহিরা জানান, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা তিক্ততা নেই।

কথাপ্রসঙ্গে অভিনেত্রী সজল আলির ভূয়সী প্রশংসা করে মাহিরা আরও বলেন, ভবিষ্যতে যদি তিনি এবং সজল আলি কখনো একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেন, তবে তা পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হবে! 

সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিরা খানের এই খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন তার ভক্তরা। অনেকেই দুই তারকাকে এক ফ্রেমে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি ‘লাভ গুরু’, ‘নিলুফার’ এবং ‘আগ লাগায়ে বস্তি মে’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মাহিরা। এ ছাড়া ‘রাজিয়া’ ও ‘হাম কাহাঁ কে সাচ্চায় থে’-র মতো জনপ্রিয় নাটকের পর খুব শিগগিরই ওয়াহাজ আলির সঙ্গে নতুন নাটক ‘মিত্টি দে বাওয়ে’-তে দেখা যাবে এই গ্ল্যামারাস তারকাকে। 



সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   সজল  হানিয়া  ইকরা  মাহিরা খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: