অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের ৩১ জুলাই যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩তম থেকে ১৬তম গ্রেডের আটটি পদের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে না।
স্থগিত হওয়া পদগুলো হলো— কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সময়ের আলো/কেএইচও