মিশরের বন্দরে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন ট্যাংকারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।বুধবার (২৯

2026-07-30T10:34:49+00:00
2026-07-30T10:36:02+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিশরের বন্দরে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১০:৩৬ এএম
দামিয়েত্তা বন্দর। ছবি : রয়টার্স
মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন ট্যাংকারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে এই ড্রোন হামলার কথা।


অন্যদিকে বন্দরসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইঞ্চকেপ এক পৃথক বার্তায় জানিয়েছে, দামিয়েত্তায় দুটি গ্যাসবাহী ট্যাংকারে আগুন লেগেছে।

সংশ্লিষ্ট ৩ টি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোনটি ভাসমান তেলবাহী ট্যাংকার ‘এনার্গোস উইন্টারে’ আঘাত হানে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে আগুনটি ‘গ্যাসলগ সালেম’ নামের আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে। দুটি পৃথক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোন হামলার ফলেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অ্যামব্রে জানিয়েছে, বিস্ফোরণের পর কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

সময়ের আলো/মহু


  বিষয়:   মিশর  বন্দর  ড্রোন  হামলা  বিস্ফোরণ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: