লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ-পুত্র, নতুন প্রেমের গুঞ্জন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের ‌‘কিং’ শাহরুখ খান কিংবা তার পরিবার-পরিজনদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় আলোচনা-সমালোচনা সবসময়ই

2026-07-31T09:05:05+00:00
2026-07-31T09:05:05+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আনন্দ সময়
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ-পুত্র, নতুন প্রেমের গুঞ্জন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:০৫ এএম 
ছবি : সংগৃহীত
বলিউডের ‌‘কিং’ শাহরুখ খান কিংবা তার পরিবার-পরিজনদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় আলোচনা-সমালোচনা সবসময়ই উর্ধ্বমুখী। পেশাগত জীবনের বাইরে আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও নেটপাড়ায় আলোচনা যেন থামেই না। এবার নতুন করে আলোচনার কেন্দ্রে  শাহরুখ-পুত্রের প্রেমজীবন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি এক তরুণীর সঙ্গে আরিয়ানকে লন্ডনে সময় কাটাতে দেখা গেছে। মুহূর্তের মধ্যেই সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই নেটিজেনদের মনে নানা প্রশ্ন, তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান?

ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে ওই তরুণীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আরিয়ান। দুজন বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলছিলেন ও সময় কাটাচ্ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকাইর।


ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের। তবে এটি কেবর গাঢ় বন্ধুত্ব নাকি সত্যিই মনের লেনা-দেনার গল্প, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি এখনও।

নেটপাড়ার একাংশ মনে করছেন, আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকের মতে, এটি কেবলই বন্ধুদের আড্ডা বা নিছক বন্ধুত্বও হতে পারে। শাহরুখ-পুত্র সত্যিই নতুন প্রেমে পড়েছেন কি না  তা নিয়ে জল্পনা-কল্পনা চললেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো জবাব মেলেনি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   লন্ডন  রহস্যময় তরুণী  শাহরুখ-পুত্র  নতুন প্রেম  গুঞ্জন  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: