হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে উপজেলা প্রশাসন ও র্যাব-৭ এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে পৌরসভার রেলস্টেশন এলাকায় চালানো মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ হোসেন, মো. মোজাফফর ও মো. কামাল হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার রেলস্টেশন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় দণ্ডপ্রাপ্তরা মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তির প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শাহেদ আরমান জানান, হাটহাজারী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই