টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক করছে কোস্ট গার্ড। শুক্রবার (৩১ জুলাই)সকালে কোস্ট

2026-07-31T11:43:30+00:00
2026-07-31T11:43:30+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম 
টেকনাফে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক করছে কোস্ট গার্ড। শুক্রবার (৩১ জুলাই)সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন, হ্নীলা জাদিমুড়া এলাকার মো. করিম (২৫), সদর ইউনিয়নের নাইংট্যম পাড়া এলাকার হাবিবুর রহমান (২৭)।


সাব্বির আলম সুজন বলেন, টেকনাফের হ্নীলার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় গত ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  ইয়াবা  মাদক কারবারি  আটক  সময়ের আলো  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: