সৎ মাকে হত্যার পর জেল থেকে বের হয়ে আবার আপন মাকেও হত্যা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

সৎ মায়ের পর এবার আপন মা সামেলা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর

2026-07-31T12:21:33+00:00
2026-07-31T12:21:33+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
সৎ মাকে হত্যার পর জেল থেকে বের হয়ে আবার আপন মাকেও হত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম 
সৎ মাকে হত্যার পর জেল থেকে বের হয়ে আবার আপন মাকেও হত্যা। ছবি : সময়েল আলো
সৎ মায়ের পর এবার আপন মা সামেলা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান মোল্লা ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী সূত্র হতে জানা যায়, নিহত সামেলা বেগমের বাড়িতে চিৎকার চেঁচামেচির খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় রাহিম শেখ তার মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যেতে দেখেন তারা। স্থানীয়দের অভিযোগ রাহিম শেখ (৩০) তার মাদকের সেবনের টাকা জোগান না দেওয়ায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 


এছাড়াও অভিযুক্ত রাহিম ২০১৬ সালে তার সৎ মাকে একইভাবে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে এ ঘটনা দীর্ঘ পাঁচ বছর জেলে থাকার পর আবার আপন মাকে হত্যা করলেন রাহিম।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সাত ঘণ্টার মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের তদন্ত ওসি সুকান্ত কুমারের নেতৃত্বে একটি টিম সালথা উপজেলা থেকে অভিযুক্ত রাহিম শেখকে গ্রেফতার করে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   সৎ মা  হত্যা  জেল  আপন  মা  হত্যা  ফরিদপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: