ভারত সিরিজ নিশ্চিত করতে সরকারের দ্বারস্থ তামিম

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে

2026-07-31T18:49:11+00:00
2026-07-31T18:49:11+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারত সিরিজ নিশ্চিত করতে সরকারের দ্বারস্থ তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম 
বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংগৃহীত ছবি
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা থাকলেও দুই দফায় পিছিয়ে দেয় ভারত। এবার অনিশ্চয়তা দূর করতে সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।  

জানা গেছে, এই সিরিজ সংক্রান্ত বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। 


এর আগে ২৯ জুলাই এক বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও আশঙ্কার বিষয়টি স্পষ্ট জানিয়েছেন। আর মতে, এই বিষয়ে তার একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। কিছু বিষয় সরকারের তরফ থেকেই তদারকি করা প্রয়োজন। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ভারত সিরিজ  সরকার  দ্বারস্থ  তামিম ইকবাল  বিসিবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: