২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা আইসিসির

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকান মহাদেশে ফিরছে আইসিসি পুরুষদের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট বিশ্বকাপ। ২০২৭ সালের এই মেগা ইভেন্টটি

2026-07-31T19:06:27+00:00
2026-07-31T19:06:27+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
খেলা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা আইসিসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকান মহাদেশে ফিরছে আইসিসি পুরুষদের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট বিশ্বকাপ। ২০২৭ সালের এই মেগা ইভেন্টটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জোহানেসবার্গে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল।

ঘোষিত ভেন্যু তালিকা অনুযায়ী টুর্নামেন্টের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। দেশটির আটটি মাঠকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি জিম্বাবুয়ে তিনটি এবং নামিবিয়া একটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করবে :

দক্ষিণ আফ্রিকা (৮টি ভেন্যু) : 

ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন পার্ক (শোয়ানে), নিউল্যান্ডস (কেপ টাউন), কিংসমিড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গকেবেরহা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল) এবং বাফেলো পার্ক (ইস্ট লন্ডন)।

জিম্বাবুয়ে (৩টি ভেন্যু) : 

হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়ে) এবং ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)।

নামিবিয়া (১টি ভেন্যু) : 

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহুক)।

ভেন্যু ঘোষণার এই বিশেষ অনুষ্ঠানে তিনটি দেশের ক্রিকেট কিংবদন্তি ও বর্তমান তারকারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা; জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন অন্যতম। 

আইসিসির চেয়ারম্যান জয় শাহ এই ইভেন্টকে আফ্রিকান অঞ্চলের ক্রিকেটের উন্নয়ন ও আবেগের দিক থেকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দেন।


উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরটিতে এবার দলগুলোর জন্য যুক্ত করা হয়েছে নতুন ‘তিন ধাপের’ প্রতিযোগিতা কাঠামো। টুর্নামেন্টের শুরুতে র‍্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বর থাকা তিন দল রাউন্ড-রবিন প্লে অফে মুখোমুখি হবে। বিজয়ী দল মূল পর্বে যোগ দেওয়ার পর ১২টি দলকে ৬টি করে দুটি গ্রুপে ভাগ করে ৩০ ম্যাচের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে।
 
দুই গ্রুপের শীর্ষ ৬টি দল এবং সার্বিক পারফরম্যান্সে পরবর্তী সেরা ১টি দল নিয়ে গঠিত হবে 'সুপার সেভেন' পর্ব। সেখানে মোট ২১টি ম্যাচ শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে এবং তাদের মধ্য থেকেই নির্ধারিত হবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ২০২৭ ওয়ানডে  বিশ্বকাপ  ভেন্যু  ঘোষণা  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: