ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ শ্রোতারা

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বিশেষ এক শ্রাবণ সন্ধ্যায় উপমহাদেশের প্রখ্যাত বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশির সুরের মূর্ছনায় বিমোহিত

2026-07-31T20:35:57+00:00
2026-07-31T20:35:57+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ শ্রোতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম 
জাতীয় প্রেস ক্লাবে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। সংগৃহীত ছবি
জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বিশেষ এক শ্রাবণ সন্ধ্যায় উপমহাদেশের প্রখ্যাত বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশির সুরের মূর্ছনায় বিমোহিত হয়েছেন উপস্থিত শ্রোতারা।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এরপর ওস্তাদ আজিজুল ইসলামের সংগীতের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। সম্পূর্ণ আয়োজনটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন।

সঙ্গীত পরিবেশনার শুরুতেই ওস্তাদ আজিজুল ইসলাম সুর তোলেন রাগ ‘শ্যাম কল্যাণ’-এ। সংক্ষিপ্ত আলাপের পর তিনি এতে ঝাপতাল ও তিনতালে নিবদ্ধ গৎ বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। এরপর তিনি রাগ ‘হংসধ্বনি’, রাগ ‘জয়-জয়ন্তী’ সহ আরও কয়েকটি শাস্ত্রীয় রাগের বিচিত্র পরিবেশনা উপস্থাপন করেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে তিনি মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের মনোমুগ্ধকর ধুন বাজিয়ে সুরের যবনিকা টানেন। তার বাঁশির জাদুকরী সুরে মুগ্ধ উপস্থিত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময়ও সুরের অনুরণন মেখে নিয়ে যান এবং প্রেস ক্লাবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক সংগীতপ্রেমী উপস্থিত ছিলেন।

পরিবেশনা শেষে প্রখ্যাত এই বংশীবাদকের হাতে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ওস্তাদ আজিজুল ইসলাম  বংশী  বাদনে  মুগ্ধ  শ্রোতারা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: