মানব পাচার রোধে ‘হিউম্যান ট্র্যাফিকিং’ চালু করেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করতে কাতারের শ্রম মন্ত্রণালয় জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে ন্যাশনাল রেফারেল সিস্টেম ফর

2026-07-31T23:56:38+00:00
2026-07-31T23:56:38+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
প্রবাস
মানব পাচার রোধে ‘হিউম্যান ট্র্যাফিকিং’ চালু করেছে কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৫৬ পিএম 
‘হিউম্যান ট্র্যাফিকিং’ চালু করেছে কাতার। সংগৃহীত ছবি
মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করতে কাতারের শ্রম মন্ত্রণালয় জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে ন্যাশনাল রেফারেল সিস্টেম ফর কমব্যাটিং হিউম্যান ট্র্যাফিকিং চালু করেছে।   

নতুন এই জাতীয় কাঠামোর লক্ষ্য হলো সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার করা এবং অপরাধীদের শনাক্ত, তদন্ত ও বিচারের আওতায় আনতে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারের সব ধরনের অপরাধ মোকাবেলা এবং ভুক্তভোগীদের মানবিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাতারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই জাতীয় রেফারেল সিস্টেম চালু করা হয়েছে। 

দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, এই ব্যবস্থায় সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করবে। অংশীদারদের মধ্যে রয়েছে জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটি, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাবলিক প্রসিকিউশন, সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিটি, আমান সেন্টার, বিভিন্ন দূতাবাস, কূটনৈতিক মিশন এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা।


নতুন রেফারেল সিস্টেমে ভুক্তভোগীকেন্দ্রিক নীতি অনুসরণ করা হয়েছে। এতে বৈষম্যহীনতা, মানবিক মর্যাদার প্রতি সম্মান, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

এর পাশাপাশি, শোষণের কারণে সংঘটিত কোনো কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীদের দায়ী করা হবে না।

এছাড়া, ভুক্তভোগীদের জন্য একটি নির্দিষ্ট সুরক্ষা সময় নিশ্চিত করা হয়েছে, যাতে তারা কোনো ধরনের চাপ বা জবরদস্তি ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তদন্ত বা বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করাকে সুরক্ষা বা সহায়তা পাওয়ার পূর্বশর্তও করা হয়নি। 

এই জাতীয় রেফারেল সিস্টেমের আওতায় সন্দেহভাজন মানব পাচারের ঘটনা দ্রুত শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ, প্রাথমিক সুরক্ষা, ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনীয় সহায়তা প্রদান, তদন্ত ও বিচার কার্যক্রমে সহায়তা এবং ভুক্তভোগীদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত করার জন্য সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে।

কাতার সরকার জানিয়েছে, এই উদ্যোগ দেশের বিচার ও মানবাধিকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, মানবিক সহায়তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   হিউম্যান ট্র্যাফিকিং  মানব পাচার  কাতার 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: