পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পাঁচ দশকেরও বেশি সময় মঞ্চ, ছোটপর্দা ও চলচ্চিত্রে আলো ছড়িয়েছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বয়সের ভারে এখন অভিনয় না

2026-08-01T02:05:58+00:00
2026-08-01T02:05:58+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পডকাস্টে ফেরদৌসী মজুমদার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:০৫ এএম 
কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ছবি : সংগৃহীত
পাঁচ দশকেরও বেশি সময় মঞ্চ, ছোটপর্দা ও চলচ্চিত্রে আলো ছড়িয়েছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বয়সের ভারে এখন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়জুড়ে রয়েছেন তিনি। সম্ভব হলে হাজির হন বিভিন্ন অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় এবার অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। 

শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট।

পডকাস্টের সঞ্চালক রুম্মান রশীদ খান জানান, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আজ। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একজন জীবন্ত কিংবদন্তিকে এ আয়োজনে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা হয়েছিল। 

এ ক্ষেত্রে ফেরদৌসী মজুমদারের থেকে যথার্থ অতিথি আর কে-ই বা হতে পারে।’ গত ১৮ জুন ৮৩ বছর পূর্ণ করা ফেরদৌসী মজুমদার এখনও মঞ্চ, টেলিভিশনে অভিনয় করছেন দাপটের সঙ্গে। 

পডকাস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ১৯৬৫ সালে শহিদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’য় অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে তার নায়ক ছিলেন রামেন্দু মজুমদার।

নাটকটি প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, ‘যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে এক মাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি নাটকে বা যেকোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই।’ 

একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসহ আমাদের দেশের সূর্যদীঘল বাড়ির মতো কালজয়ী সিনেমাও ফিরিয়ে দিয়েছিলেন ফেরদৌসী মজুমদার। সেই অজানা কারণটিও তিনি পডকাস্টে অকপটে জানিয়েছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। 

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে অনুস্বর নাট্যদল আয়োজিত এক অনুষ্ঠানে সরাসরি দর্শকদের মুখোমুখি হয়েছিলেন ফেরদৌসী মজুমদার। ব্যক্তিজীবন ও অভিনয় নিয়ে নানা কথা বলেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   পডকাস্ট  ফেরদৌসী মজুমদার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: