রাস্তার দখলে কবরস্থানের জমি

আবু সাঈদ চান্দিনা, কুমিল্লা

সারাদেশ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সরকারি কবরস্থানের জমি দখল করে রাস্তার সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

2026-08-01T09:02:49+00:00
2026-08-01T09:02:49+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
রাস্তার দখলে কবরস্থানের জমি
আবু সাঈদ চান্দিনা, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:০২ এএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সরকারি কবরস্থানের জমি দখল করে রাস্তার সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছে কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসী।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত আবেদনে করা অভিযোগে বলা হয়েছে, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, আলিফ, সাইফুল, আনিসুর রহমানসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি কবরস্থানের জমি দখল করে রাস্তার সীমানাপ্রাচীর নির্মাণ করছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আনিসুর রহমান। এ প্রসঙ্গে তার ভাষ্য, কবরস্থানটি দীর্ঘদিন ধরে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। তাই বরাদ্দ এনে আমরা উন্নয়নকাজ শুরু করেছি। কিছু ব্যক্তি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা সংকুচিত করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে কাজে বাধা দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত আনিসুর রহমান।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার তদন্ত করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।


সরেজমিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী নুরিতলা, আতাপুর, গঙ্গানগর ও নুরমানিকচর এলাকার মানুষের জন্য প্রায় ৩২ বছর ধরে ৩৩ শতাংশ সরকারি খাস জমিতে কবরস্থানটি ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে কোনো সরকারি জরিপ বা মাপজোক ছাড়াই অনুমানের ভিত্তিতে রাস্তার সীমানা নির্ধারণ করে সেখানে প্রাচীর নির্মাণের কাজ করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কবরস্থান পরিচালনা কমিটি এবং এলাকাবাসী একাধিকবার কাজ বন্ধের অনুরোধ জানালেও তা উপেক্ষা করা হয়েছে। বিষয়টি নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় সরকারি সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

কথা হয় স্থানীয় বাসিন্দা হারেস মিয়ার সঙ্গে। এ সময় তিনি বলেন, কাগজপত্র অনুযায়ী এখানে ৩৩ শতাংশ জমি কবরস্থানের। এখন জোরপূর্বক সেই জমি দখল করে রাস্তার জন্য সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের আইনি ও সামাজিক সহযোগিতা কামনা করেন তিনি। আরেক বাসিন্দা মোসলেম মিয়া বলেন, একটি মহল কবরস্থানের জায়গা দখল করে ২৫ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের চেষ্টা করছে। কবরস্থানের জমি এভাবে দখল আমরা মেনে নিতে পারি না। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কুমিল্লা  দেবীদ্বার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: