ইতালির তৃতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাম্পানিয়ার রাজধানী নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের পর নেপলসের একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। এ ভূমিকম্পের কারণে দেশটির প্রধান যোগাযোগ ব্যবস্থা ট্রেন এবং মেট্রো লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায় ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে থাকায় এই ব্যাপক ধ্বংসযজ্ঞকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
নেপলসের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য তারা পাননি। ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্প ছিলো নেপলসে এ পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি।
ইতালিতে ভূমিকম্পপ্রবণ নয়, তবে মাঝে মাঝেই দেশটিতে শক্তিশালী ভূমিকম্প হয়। ১৯৮০ সালে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ইতালিতে ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। এটি ইতালির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে স্বীকৃতি পেয়েছে।
দ্বিতীয় বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ২০১৬ সালে। ৫ দশমিক ৮ মাত্রার সেই ভূমিকম্পে সেবার প্রাণহানি হয়েছিল ৩০০ জনের।
সময়ের আলো/কেএইচও