স্বতন্ত্র ইউনিয়ন হতে যাচ্ছে ছিটমহল দাসিয়ারছড়া!

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

ছিটমহল স্বাধীনতার ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ করলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া। ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন করার দাবির

2026-08-01T18:25:29+00:00
2026-08-01T18:25:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র ইউনিয়ন হতে যাচ্ছে ছিটমহল দাসিয়ারছড়া!
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম 
১২ বছরে পদার্পণ অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। ছবি : সময়ের আলো
ছিটমহল স্বাধীনতার ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ করলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া। ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন করার দাবির বিষয়টি এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে ১২ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন করার দাবির বিষয়টি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে তুলে ধরবেন।

অনুষ্ঠানে দাসিয়ারছড়ার এই পদার্পণ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ৬৭টি মোমবাতি প্রজ্বলন করা হয়।


এলাকাবাসী জানান, ২০১৫ সালের ৩১ জুলাই রাষ্ট্রহীন জীবনের অবসান হলেও এখনো স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি স্বতন্ত্র ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি পূরণ হয়নি।

অনুষ্ঠানে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইউনিয়ন  ছিটমহল দাসিয়ারছড়া  ছিটমহল  কুড়িগ্রাম  ফুলবাড়ী  দাসিয়ারছড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: