সোনালি বালুচর থেকে বৃষ্টি-অরণ্যঘেরা সাগর, এশিয়ার সেরা ১০ সৈকত

সময়ের আলো ডেস্ক

ফিচার

প্রাকৃতিক সৌন্দর্যে এশিয়া বিশ্বের যেকোনও মহাদেশকে টেক্কা দিতে পারে। বিশেষ করে এশিয়ার সমুদ্রসৈকতগুলো পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। কোথাও সোনালি বালুচর,

2026-08-01T18:54:34+00:00
2026-08-01T19:02:22+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
ফিচার
সোনালি বালুচর থেকে বৃষ্টি-অরণ্যঘেরা সাগর, এশিয়ার সেরা ১০ সৈকত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৭:০২ পিএম
নাকপান সমুদ্র সৈকত। ছবি : সংগৃহীত
প্রাকৃতিক সৌন্দর্যে এশিয়া বিশ্বের যেকোনও মহাদেশকে টেক্কা দিতে পারে। বিশেষ করে এশিয়ার সমুদ্রসৈকতগুলো পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। কোথাও সোনালি বালুচর, কোথাও নক্ষত্রের ছায়া, কোথাও আবার বৃষ্টি-অরণ্যে ঘেরা সৈকত। প্রকৃতির এই বৈচিত্র সবাইকে মুগ্ধ করে। তাই ভ্রমণপ্রেমী মানুষদের এশিয়ার সেরা ১০টি সৈকত সম্পর্কে জেনে রাখা ভালো।

নাকপান বিচ

নারকেল গাছের সারি ও সোনালি বালুচরের জন্য বিখ্যাত নাকপান বিচ, যা ৪ কিলোমিটারজুড়ে বিস্তৃত। ফিলিপাইনের এল নিডোর অন্যান্য ব্যস্ত পর্যটনকেন্দ্রগুলোর তুলনায় এটি বেশ শান্ত ও নিরিবিলি। তাই মানসিক প্রশান্তির জন্য এটি আদর্শ জায়গা।

ইয়োনাহা মায়াহামা বিচ

জাপানের কথা ভাবতেই আমাদের চোখের সামনে মন্দির কিংবা চেরি ব্লসমের ছবি ভেসে ওঠে। কিন্তু ওকিনাওয়া প্রিফেকচারে রয়েছে ৭ কিলোমিটার দীর্ঘ সাদা বালুচরের ইয়োনাহা মায়াহামা বিচ। অগভীর, পান্না-সবুজ পানির এই সৈকতকে জাপানের সেরা সৈকত হিসেবে বিবেচনা করা হয়।

পিঙ্ক বিচ। ছবি : সংগৃহীত

পিঙ্ক বিচ। ছবি : সংগৃহীত


পিঙ্ক বিচ

বিশ্বের হাতে গোনা কয়েকটি গোলাপি বালুচরের মধ্যে ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপের ‘পিঙ্ক বিচ’ অন্যতম। মূলত ‘ফোরামিনিফেরা’ নামক অণুজীবের লাল কণিকা সাদা বালুর সঙ্গে মিশে গোলাপি রঙের সৃষ্টি করেছে। এটি স্নোরকেলিংয়ের জন্য অসাধারণ জায়গা।


তাঙ্গালে বিচ

যারা নির্জনতা ভালোবাসেন, তাদের জন্য শ্রীলঙ্কার তাঙ্গালে বিচ একটি চমৎকার গন্তব্য। নারকেল গাছ ও সোনালি বালু পরিবেষ্টিত এই উপকূলে দেখা মিলতে পারে বাসা বাঁধতে আসা বিরল সামুদ্রিক কচ্ছপের।

হোয়াইট বিচ। ছবি : সংগৃহীত

হোয়াইট বিচ। ছবি : সংগৃহীত


হোয়াইট বিচ

ফিলিপাইনের বোরাকে দ্বীপের হোয়াইট বিচের মূল বৈশিষ্ট্য হলো, এর গুঁড়ো পাউডারের মতো অতি সূক্ষ্ম সাদা বালু, যা দুপুরের কড়া রোদেও ঠান্ডা থাকে। এই সাদা দ্বীপের সৌন্দর্য সকল ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে।

ভাধু আইল্যান্ড

দিনের আলোয় চমৎকার দেখালেও মালদ্বীপের রা অ্যাটোলের ভাদু আইল্যান্ডের আসল জাদু শুরু হয় রাতে। ‘সি অব স্টারস’ নামে পরিচিত প্রাকৃতিক ঘটনার কারণে রাতের বেলা প্লাঙ্কটনের বিচ্ছুরণে সাগরের ঢেউগুলো গাঢ় নীল আলোর নক্ষত্রের মতো জ্বলজ্বল করে ওঠে।

মায়া বে। ছবি : সংগৃহীত

মায়া বে। ছবি : সংগৃহীত


মায়া বে

প্রায় ১০০ মিটার উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা মায়া বে থাইল্যান্ডের একটি অনন্য প্রাকৃতিক সৃষ্টি। পরিবেশগত বিপর্যয় এড়াতে কয়েক বছর বন্ধ রাখার পর সম্প্রতি নির্দিষ্টসংখ্যক পর্যটকদের জন্য এটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।

কেলিংকিং বিচ

টি-রেক্স ডাইনোসরের আকারের পাহাড়ের চূড়া থেকে দেখা কেলিংকিং সৈকতের দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। এই সৈকত ইন্দোনেশিয়ার নুসা পেনিডায় অবস্থিত। পাহাড়ের চূড়া থেকে নিচে নামার পথটি বেশ ঝুঁকিপূর্ণ। তবে, এর প্যানোরামিক দৃশ্য যেকোনও কষ্টকে সার্থক করে তোলে।

রাধানগর বিচ। ছবি : সংগৃহীত

রাধানগর বিচ। ছবি : সংগৃহীত


রাধানগর বিচ

ঘন ক্রান্তীয় বৃষ্টি-অরণ্য ও তুর্কাইজ নীল পানির এক অপূর্ব মিলনস্থল ভারতের রাধানগর বিচ। একে ‘বিচ নম্বর সেভেন’ বলা হয়। প্লাস্টিক ও ইঞ্জিনচালিত যানমুক্ত এই সৈকত এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন ও নিরিবিলি উপকূল হিসেবে খ্যাত।

রাইলে বিচ

উঁচু কার্স্ট পাহাড় দিয়ে ঘেরা থাকায় থাইল্যান্ডের রাইলে বিচে শুধু ঐতিহ্যবাহী লংবোটে করেই পৌঁছানো যায়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে শান্ত পরিবেশের পাশাপাশি এটি রক ক্লাইম্বিং বা পাহাড়ে চড়ার জন্য অ্যাডভেঞ্চারপ্রেমীদের অত্যন্ত প্রিয় জায়গা।

সূত্র : ট্রিপ অ্যাডভাইজর, এন ভোলস

সময়ের আলো/মহু


  বিষয়:   সোনালি  বালুচর  বৃষ্টি  অরণ্য  সাগর  এশিয়া  সেরা  সৈকত  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: