রাষ্ট্রপতিকে হতে হবে নিরপেক্ষ ও জাতীয় ঐক্যের প্রতীক : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতির পদকে দলীয় পুরস্কারের গণ্ডি থেকে বের করে সর্বোচ্চ সাংবিধানিক নিরপেক্ষতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন

2026-08-02T09:02:10+00:00
2026-08-02T09:02:10+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতিকে হতে হবে নিরপেক্ষ ও জাতীয় ঐক্যের প্রতীক : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:০২ এএম 
এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি
রাষ্ট্রপতির পদকে দলীয় পুরস্কারের গণ্ডি থেকে বের করে সর্বোচ্চ সাংবিধানিক নিরপেক্ষতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির পদটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সংকটময় মুহূর্তে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এই পদটিকে হতে হবে স্বাধীন ও সর্বজনগ্রাহ্য। দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে এমন একজন ব্যক্তিকে এই পদে আসীন করা জরুরি, যিনি হবেন সংবিধানের নির্ভীক রক্ষক এবং জাতির আস্থার প্রতীক।


এছাড়া বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই এনসিপি নেতা জানান, রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোতে স্বচ্ছতা এবং নৈতিক নেতৃত্ব নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাষ্ট্রপতি  নিরপেক্ষ  জাতীয় ঐক্য  প্রতীক  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: