টেকনাফ-কক্সবাজার সড়কে দিনদুপুরে ডাকাতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের স্থল বন্দর সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর সেতুর পাশে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়

2026-08-02T17:40:58+00:00
2026-08-02T17:40:58+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফ-কক্সবাজার সড়কে দিনদুপুরে ডাকাতি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম 
সড়কে দিনদুপুরে ডাকাতি ঘটনায় বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের স্থল বন্দর সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর সেতুর পাশে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকার সশস্ত্র ডাকাতদল হাইওয়ে সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে কয়েকটি যানবাহনের গতিরোধ করে ডাকাতি চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে এক যাত্রী আহত হন।


তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় এবং ডাকাতির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনার পরপরই পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

দিনদুপুরে ব্যস্ত মহাসড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  কক্সবাজার  সড়ক  দিনদুপুরে ডাকাতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: