‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক সভায় প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। ‘রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই’ শিরোনামে আয়োজিত এই সভায়

2026-08-02T18:49:37+00:00
2026-08-02T18:51:29+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক সভায় প্রধান অতিথি তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৬:৫১ পিএম
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। ‘রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই’ শিরোনামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষি ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে মাসব্যাপী কর্মসূচি চলছে। বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   রক্তাক্ত জুলাই  তারেক রহমান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: