অভাবে বিক্রি হওয়া ছেলের শখের সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

অভাবের তাড়নায় ছেলের শখের বাইসাইকেল বিক্রি করতে বাধ্য হন রিপন শেখ নামে অসহায় এক দিনমজুর বাবা। প্রিয় সাইকেলটি বিক্রি হয়ে

2026-08-02T21:11:32+00:00
2026-08-02T21:11:32+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
অভাবে বিক্রি হওয়া ছেলের শখের সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:১১ পিএম 
অভাবে বিক্রি হওয়া ছেলের শখের সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা। ছবি : সময়ের আলো
অভাবের তাড়নায় ছেলের শখের বাইসাইকেল বিক্রি করতে বাধ্য হন রিপন শেখ নামে অসহায় এক দিনমজুর বাবা। প্রিয় সাইকেলটি বিক্রি হয়ে যাওয়ার পর বাবা-ছেলে দুজনেই কান্নায় ভেঙে পড়েন।

এমন হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে রাজবাড়ী শহরের পুরাতন বাইসাইকেল হাটে ছুটে আসেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

ঘটনাস্থলে পৌঁছে তিনি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে বিক্রি হয়ে যাওয়া সাইকেলটি পুনরায় কিনে শিশুটির হাতে তুলে দেন। বহু কাঙ্ক্ষিত সাইকেলটি ফিরে পেয়ে শিশুটির মুখে হাসি ফুটে ওঠে। আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবাও।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর বাইসাইকেল হাটে এ ঘটনা ঘটে। রিপন শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের ফুলতলা এলাকায় বসবাস করেন।


জানা গেছে, পঞ্চম শ্রেণির ছাত্র জিসান সাইকেলটি তারা নানা বাড়ি থেকে উপহার পেয়েছিল। কিন্তু অভাবের সংসারে তার রিকশা চালক বাবার কিস্তির টাকা ও ঘরে চাল কেনার পয়সা ছিলোনা। তখন সাইকেলটি বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা বাবা। সাইকেলটি বিক্রির জন্য রাজবাড়ীর পুরাতন বাইসাইকেল হাটে নিয়ে এসে ৪ হাজার টাকায় বিক্রি করেন। প্রিয় সাইকেলটি হারিয়ে কান্নায় ভেঙে পড়ে জিসান। ছেলের কান্না দেখে চোখের পানি আটকে রাখতে পারেনি তার বাবাও। তখন হাট থেকে বিষয়টি দেখে স্থানীয়রা ছাত্রদল নেতা রোমানকে জানান। তাৎক্ষণিকভাবে রোমান হাটে গিয়ে উপস্থিত হয়ে বিক্রি হয়ে যাওয়া সাইকেলটি তার নিজের অর্থে কিনে আবার জিসানের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, আর্থিক সংকটের কারণে ছেলের প্রিয় সাইকেলটি বিক্রি করা ছাড়া ওই বাবার আর কোনো উপায় ছিল না। বিষয়টি জানার পর আরিফুল ইসলাম রোমান তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ নিয়ে সাইকেলটি ফিরিয়ে দেন।

এ ঘটনায় উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ রোমানের এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সাইকেল ফিরে পেয়ে আনন্দ আর আবেগে কান্নাজনিত কণ্ঠে জিসান বলে, সাইকেলটা আমার খুব প্রিয় ছিল। এটা বিক্রি হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। আবার ফিরে পেয়েছি, আমি খুব খুশি। আমি মন দিয়ে পড়াশোনা করে বড় মানুষ হতে চাই।

জিসানের বাবা রিপন শেখ বলেন, অভাবের কারণে ছেলের শখের সাইকেল বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সাইকেল বিক্রি করে ফেরার সময় ছেলে আর আমি দুজনেই কান্না করছিলাম। তখন রোমান ভাই আমাদের ডেকে সব কথা শুনে সাইকেলটি ফিরিয়ে দেন। এই উপকার কোনোদিন ভুলব না।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, একটি শিশুর চোখের পানি আমাকে নাড়িয়ে দিয়েছে। অভাবের কারণে যেন কোনো শিশুকে তার শখ বা স্বপ্ন বিসর্জন দিতে না হয়, সেটাই আমাদের সবার দায়িত্ব। আমি শুধু একজন অসহায় বাবা ও তার সন্তানের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার ছোট্ট চেষ্টা করেছি। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় পরিবারের কষ্ট লাঘব হবে। মানবিকতা ও সহমর্মিতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   অভাব  বিক্রি  ছেলে  শখের সাইকেল  ছাত্রদল নেতা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: