শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ বৈঠক, আলোচনায় যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চলমান কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) সভা

2026-08-02T22:32:20+00:00
2026-08-02T22:32:20+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ বৈঠক, আলোচনায় যেসব বিষয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চলমান কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। 

ওইদিন বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে এনটিআরসিএ-সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

সভার নোটিশে বলা হয়েছে, এনটিআরসিএর সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর একাধিক সূত্র জানিয়েছে, সভায় চলমান প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা, নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ, ১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয় এবং ১ম থেকে ১৮তম নিবন্ধনধারীদের বিভিন্ন দাবি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি এসব বিষয়ে শিক্ষামন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষা  মন্ত্রণালয়  এনটিআরসিএ  বৈঠক  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: