বরিশালে বালুর বস্তায় বিস্ফোরণে দগ্ধ ৩ জন, তদন্তে পুলিশ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন।সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার ভরপাশা

2026-08-03T14:13:51+00:00
2026-08-03T14:14:40+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে বালুর বস্তায় বিস্ফোরণে দগ্ধ ৩ জন, তদন্তে পুলিশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ২:১৪ পিএম
বিস্ফোরণ হওয়ার পর ছিন্নভিন্ন বালুর বস্তা। ছবি : সময়ের আলো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৬টার দিকে দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।


আহতদের স্বজনদের ভাষ্য, ঘরের পাশে রাখা একটি বালুভর্তি বস্তার মধ্যে বিস্ফোরণটি ঘটে। এতে আগুনে দগ্ধ হয়ে ৩ জন প্রাণ বাঁচাতে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘কীভাবে সেখানে বিস্ফোরকটি এলো, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   বরিশাল  বিস্ফোরণ  দগ্ধ  তদন্ত  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: