গ্যাস সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা। সোমবার (৩ আগস্ট) ডিবিএল গ্রুপের পক্ষ থেকে এ

2026-08-03T14:15:21+00:00
2026-08-03T14:15:21+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
অর্থনীতি
গ্যাস সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা। সোমবার (৩ আগস্ট) ডিবিএল গ্রুপের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মাসে রফতানি ৪০ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী। যার কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবা পর্যন্ত বিস্তৃত।


এই গ্রুপের ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি রয়েছে, মতিন স্পিনিং মিলস পিএলসি।

সময়ের আলো/আআ


  বিষয়:   গ্যাস সংকট  ডিবিএল গ্রুপ  পোশাক  কারখানা  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: