মাদক নিয়ে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাদক নিয়ে প্রতিবাদ করায় শিহাব (২৪) নামে যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিহাবকে

2026-08-03T14:30:17+00:00
2026-08-03T14:31:32+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদক নিয়ে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ২:৩১ পিএম
আখাউড়া থানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাদক নিয়ে প্রতিবাদ করায় শিহাব (২৪) নামে যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যার দিকে আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া এলাকায় ফরহাদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিহাব মসজিদ পাড়ার বাসিন্দা।


শিহাবের বড় ভাই মো. সোহাগ বলেন, ‘সকালে এলাকার ১০-১২ জন যুবক মসজিদপাড়ার আমির মো. হোসেনের ছেলে ফরহাদ মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা এবং সেবন করতে মানা করেন। এসময় আমার ভাইও যুবকদের সঙ্গে যায়। কিন্তু ফরহাদ এলাকার যুবকদের কথার গুরুত্ব না দিলে, তারা ফিরে আসে। তারপর সন্ধ্যায় ফরহাদের বাসায় তার শ্যালকরা আসে। খবর পেয়ে এলাকার দুজন মুরব্বিকে সঙ্গে নিয়ে আমার ভাইসহ আরও কয়েকজন আবারও তার বাড়িতে যায়। এসময় মাদকের বিষয়ে কথা বলার একপর্যায়ে ফরহাদ ও তার শ্যালক কোরবান, ইমানসহ অন্যরা যুবকদের উপর অতর্কিত হামলা করে। দায়ের কোপে শিহাবের মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। 

সময়ের আলো/মহু
  বিষয়:   মাদক  প্রতিবাদ  যুবক  কুপিয়ে  জখম  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: