প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির বাণিজ্য, মূলহোতা গ্রেফতার

মোংলা ও বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার

2026-08-03T17:30:30+00:00
2026-08-03T17:30:30+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির বাণিজ্য, মূলহোতা গ্রেফতার
মোংলা ও বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম 
তদবির বাণিজ্যের মূলহোতা টুকু শেখ গ্রেফতার। ছবি : সময়ের আলো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যে লিপ্ত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) গ্রেফতারকৃতকে বেলা ১১ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (২ আগস্ট) মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত টুকু শেখ (৩৫) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল এমন গোপন সংবাদ পায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

এ সময় টুকুর কাছ থেকে  প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল ষ্ট্যাম্প প্যাড জব্দ করা হয়, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করত।


ঘটনায় রোববার দিনগত রাতেই জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃত আসামিসহ সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আতিকুর রহমান জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেফতার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রতিমন্ত্রী  তদবির  বাণিজ্য  গ্রেফতার  পুলিশ  বাগেরহাট  মোংলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: