যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না।

2026-08-04T12:48:41+00:00
2026-08-04T12:49:15+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। বরং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করছে তেহরান।

সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা নিয়ে কাজ করছে না ইরান।

তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমরা ওমানের সঙ্গে পরামর্শ করে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একটি নিরাপদ পথ নির্ধারণের চেষ্টা করছি। এটি একটি সাময়িক ব্যবস্থা, যার উদ্দেশ্য নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করছেন— এমন দাবিও নাকচ করেন বাঘাই। তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আগামী কয়েক দিনে আমরা কোনো বিদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছি না, আবার বিদেশেও কোনো প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, চলমান আলোচনা সম্পূর্ণভাবে ইরান ও ওমানের মধ্যে সীমাবদ্ধ। অন্য দেশগুলো চাইলে ইতিবাচক বা নেতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে বিষয়টি মূলত দুই উপকূলীয় রাষ্ট্রের মধ্যকার আলোচনা।

হরমুজ প্রণালি বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাঘাই বলেন, এটি ইরান ও ওমানের মতপার্থক্যের কারণে নয়; বরং গত বছরের ৯ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী পদক্ষেপের’ ফল।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও বৈরী কর্মকাণ্ড চলতে থাকলে এবং ওয়াশিংটন তার প্রতিশ্রুতি লঙ্ঘন অব্যাহত রাখলে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ট্রাম্প 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: