শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে : তথ্য উপদেষ্টা

জাতীয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া

2026-08-04T14:59:47+00:00
2026-08-04T14:59:47+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে : তথ্য উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তাহলে তা আদালতের আদেশ লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি জানান, এ বিষয়ে এর আগেও সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। আদালতের নির্দেশনা মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

তবে ব্যক্তিগত মতামত তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত হতো না। কেউ আদালতের আদেশের সঙ্গে একমত না হলে আইনগতভাবে আদালতেই সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদেশ বহাল থাকা পর্যন্ত তা সবাইকে মানতে হবে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল ‘আস্ফালন’; বাস্তবে তা বাস্তবায়নের সক্ষমতা তার নেই।

এ সময় তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতায় নেই।

দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল পাওয়া গ্রাহকদের সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।

গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তবে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  তথ্য উপদেষ্টা  শেখ হাসিনা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: