গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম

2026-08-04T23:44:14+00:00
2026-08-05T00:12:17+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৪৪ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১২:১২ এএম
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি : সময়ের আলো
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা, আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে। এর ফলে ৫ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, সরকারি ছুটির দিনেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। তাই যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

সময়ের আলো/আতা


  বিষয়:   গণঅভ্যুত্থান  হিলি স্থলবন্দর  আমদানি রফতানি  দিনাজপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: