জুলাই আন্দোলনকারীরা পাবেন মুক্তিযোদ্ধাদের সমমর্যাদা : ভূমিমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদেরকে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান

2026-08-05T17:01:55+00:00
2026-08-05T17:02:43+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জুলাই আন্দোলনকারীরা পাবেন মুক্তিযোদ্ধাদের সমমর্যাদা : ভূমিমন্ত্রী
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৫:০২ পিএম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : সময়ের আলো
জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদেরকে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী শহরের সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে এবং সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকের কল্যাণ ও তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’


এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, শহিদ সাকিব আনজুমের বাবা মো. মাইনুল হক প্রমুখ।

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় রাজশাহী শহরের আলোপট্টিতে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উদ্‌যাপন উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে রাজশাহী মহানগর বিএনপি। একই সময়ে শহরের বাটার মোড় এলাকায় পৃথক সমাবেশের আয়োজন রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা।

সময়ের আলো/মহু
  বিষয়:   জুলাই  অভ্যুত্থানকারী  মুক্তিযোদ্ধা  সমমর্যাদা  গণ-অভ্যুত্থান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: