ইয়েমেনে হামলার মুখে ডুবে গেল ভারতীয় বাণিজ্যিক জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হামলার শিকার হয়ে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত

2026-08-05T18:21:38+00:00
2026-08-05T18:21:38+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে হামলার মুখে ডুবে গেল ভারতীয় বাণিজ্যিক জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম 
ইয়েমেনের হোদেইদা বন্দরে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হামলার শিকার হয়ে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হুতিনিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে। আক্রমণের একপর্যায়ে জাহাজটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং ১ জন ইয়েমেনের নাগরিক।


আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে।

এ ঘটনায় কোনো উসকানি ছাড়াই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। তবে এ হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি দিল্লি। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ইয়েমেন  হামলা  ভারত  জাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: