শ্বশুর ও চাচা শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

বরগুনায় শ্বশুর ও চাচা শ্বশুরের দ্বন্দ্বে জামাই মো. ফোরকান (৩০) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া এ ঘটনায় আরও নিহত ফোরকানের

2026-08-06T09:00:45+00:00
2026-08-06T09:00:45+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
শ্বশুর ও চাচা শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের
বরগুনা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০০ এএম 
মো. ফোরকান। ছবি : সংগৃহীত
বরগুনায় শ্বশুর ও চাচা শ্বশুরের দ্বন্দ্বে জামাই মো. ফোরকান (৩০) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া এ ঘটনায় আরও নিহত ফোরকানের স্ত্রী জান্নাতিসহ ৫ জন আহত হয়েছেন। 

বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া এলাকার শানু হাওলাদারের ছেলে।

ফোরকানের স্বজনেদর সূত্রে জানা গেছে, বিগত প্রায় পাঁচ মাস আগে পোটকাখালী এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম মোল্লার একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে যাওয়াকে কেন্দ্র করে ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় তাদের নিজেদের মধ্যে বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটে। এছাড়া উভয় পক্ষই বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলাও দায়ের করেন।

সবশেষ গত তিন দিন আগে আবারও ওই দুই ভাইয়ের হামলার শিকার হয়ে আহত অবস্থায় শহিদুল ইসলাম মোল্লা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে আহত শ্বশুরকে হাসপাতালে দেখে শ্বশুর বাড়িতে যান মেয়ের জামাই ফোরকান। পরে আজ সকালে ফোরকান ও তার স্ত্রীসহ ওই পরিবারের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে চাচা শ্বশুর জুয়েল মোল্লা ও নাসির মোল্লার বিরুদ্ধে। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফোরকানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে ফোরকানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠিয়ে দেন, যাওয়ার পথেই রাতে ফোরকানের মৃত্যু হয়।

আরও পড়ুন

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি এবং মারামারি ঘটনা ঘটতো। গত দুই দিন আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে  এবং থানায় একটি মামলাও হয়েছে। আজ সকালে আবারও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের মধ্যে ফোরকান নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শ্বশুর ও চাচা শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের  আহত ৫ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: