রিয়ালের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস

খেলা

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) লা লিগার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নতুন চুক্তির

2026-08-07T04:28:28+00:00
2026-08-07T04:29:08+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
খেলা
রিয়ালের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:২৮ এএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৪:২৯ এএম
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) লা লিগার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নতুন চুক্তির মাধ্যমে ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই ২৬ বছর বয়সী ফুটবলার।

গত কয়েক মৌসুমে রিয়ালের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা ভিনিসিয়ুসকে নিয়ে সম্প্রতি প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে নতুন চুক্তির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ১২৮টি গোল করেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি। তাই আগেভাগেই দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সম্পন্ন করেছে তারা।


সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে এখন নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন এই তারকা উইঙ্গার।

এদিকে একই দিনে রিয়াল মাদ্রিদ আরও একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরোর ক্লাব-রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

সময়ের আলো/আআ









  বিষয়:   রিয়াল মাদ্রিদ  ভিনিসিয়ুস  ফুটবল  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: