লিবিয়ায় অপহরণের শিকার হওয়া ১৩ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণকারীদের আস্তানা থেকে ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। এ ঘটনায় এক সিরীয়

2026-08-07T14:27:21+00:00
2026-08-07T14:38:42+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লিবিয়ায় অপহরণের শিকার হওয়া ১৩ বাংলাদেশি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ২:৩৮ পিএম
লিবিয়ার অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। ছবি : সংগৃহীত
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণকারীদের আস্তানা থেকে ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। এ ঘটনায় এক সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) লিবিয়া অবজার্ভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবৈধ অভিবাসনবিরোধী সংস্থার পূর্ব ত্রিপোলি শাখা কর্তৃপক্ষ জানায়, লিবিয়ায় নতুন করে পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল একটি সংঘবদ্ধ চক্র। 

এ বিষয়ে তথ্য পাওয়ার পর তদন্তকারীরা গোপন অনুসন্ধান শুরু করেন। পরে অপহরণকারীদের অবস্থান ও সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে অভিযান চালানো হয়।


অভিযানে নির্দিষ্ট একটি স্থান থেকে ১৩ জন বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে এক সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপহরণ ও মুক্তিপণের অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   লিবিয়া  অপহরণ  অভিবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: