রোনালদোর ‘সুপারকার সাম্রাজ্য’ প্রকাশ্যে, তোলপাড় নেট দুনিয়া!

ক্রীড়া ডেস্ক

খেলা

মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের জন্যও বিশ্বজুড়ে আলাদা পরিচিতি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার

2026-08-07T17:42:25+00:00
2026-08-07T18:51:37+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
খেলা
রোনালদোর ‘সুপারকার সাম্রাজ্য’ প্রকাশ্যে, তোলপাড় নেট দুনিয়া!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৬:৫১ পিএম
ব্যক্তিগত গ্যারেজে রোনালদো । ছবি : সংগৃহীত
মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের জন্যও বিশ্বজুড়ে আলাদা পরিচিতি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার ব্যক্তিগত গ্যারেজের বিরল ও মহামূল্যবান সুপারকার সংগ্রহের এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এই পর্তুগিজ মহাতারকা।

২০২৬ বিশ্বকাপ পরবর্তী ছুটির সময় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের গ্যারেজের তিনটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবির ক্যাপশনে তিনি লেখেন মাত্র দুটি শব্দ - ‘মাই টয়জ’ (আমার খেলনাগুলো)। প্রিয় গাড়ির বহরকে ‘খেলনা’ হিসেবে আখ্যা দিয়ে করা তার এই সংক্ষিপ্ত বার্তা মুহূর্তেই বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও তুমুল আলোচনার জন্ম দেয়।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রোনালদোর গ্যারেজে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে বিশ্বের অন্যতম দামি ও বিরল সব সুপারকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, কেবল এই অংশেই রয়েছে অন্তত চারটি ফেরারি, একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, একটি পোর্শে ৯১১, দুটি বুগাত্তি এবং একটি ম্যাকলারেন সেনা। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের আরও কয়েকটি বিলাসবহুল স্পোর্টস কারের দেখা মিলেছে সেখানে।


প্রতিবেদন অনুযায়ী, এই নির্দিষ্ট গ্যারেজে স্থান পাওয়া ১৩টি স্পোর্টস কারের মোট আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৮ কোটি টাকার সমান। দীর্ঘ দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলে যে বিপুল সম্পত্তি অর্জন করেছেন, এই সংগ্রহ মূলত তারই এক প্রতিচ্ছবি।

ব্যক্তিগত গ্যারেজে রোনালদো । ছবি : সংগৃহীত

ব্যক্তিগত গ্যারেজে রোনালদো । ছবি : সংগৃহীত


৪১ বছর বয়সি রোনালদো বর্তমানে ২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘ ছুটি উপভোগ করছেন। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর তিনি পরিবারসহ স্পেনের মায়োর্কায় অবসর সময় কাটাচ্ছেন।

এদিকে তার ক্লাব আল-নাসর ইতোমধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করলেও রোনালদো এখনও পুরো মাত্রায় অনুশীলনে যোগ দেননি। তবে সম্প্রতি আলমেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠের পাশে উপস্থিত হয়ে সতীর্থদের উৎসাহিত করতে দেখা গেছে তাকে।

ক্লাব কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, তারকা ফুটবলারের শারীরিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নেওয়ার অংশ হিসেবেই এই বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে। গত বছর আল-নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করা রোনালদোকে ঘিরে আসছে নতুন মৌসুমেও বড় ধরনের প্রত্যাশা রাখছে ক্লাবটি।

সময়ের আলো/টিকে/


  বিষয়:   রোনালদো  সুপারকার  তোলপাড়  নেট দুনিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: