ইউএফও নিয়ে আরও ৪১ নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) হিসেবে পরিচিত অজ্ঞাত আকাশীয় ঘটনার (ইউএপি) আরও এক দফা নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের

2026-08-07T21:46:00+00:00
2026-08-07T21:46:00+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউএফও নিয়ে আরও ৪১ নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পিএম 
এ দফায় মোট ৪১টি ফাইল প্রকাশ করা হয়েছে। ছবি : ফার্স্টপোস্ট
অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) হিসেবে পরিচিত অজ্ঞাত আকাশীয় ঘটনার (ইউএপি) আরও এক দফা নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন)।  

শুক্রবার (৭ আগস্ট) পঞ্চম দফায় প্রকাশিত নথিতে ৭ দশকেরও বেশি সময়ে সংঘঠিত ইউএফও-সংক্রান্ত তথ্য রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে পুরনো নথিটি ১৯৫০ সালের এবং সর্বশেষ নথিটি চলতি বছরের। 

এক বিবৃতিতে মার্কিন যুদ্ধ বিভাগ বলছে, এ দফায় মোট ৪১টি ফাইল প্রকাশ করা হয়েছে। যেগুলো পেন্টাগন, এফবিআই, সিআইএ, পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয়সহ বিভিন্ন মার্কিন সরকারি সংস্থা থেকে সংগৃহীত।


চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ইউএফও-সংক্রান্ত নথি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ধারাবাহিকভাবে এসব তথ্য প্রকাশ করা হচ্ছে। 

পেন্টাগন জানিয়েছে, ইউএপি-সংক্রান্ত নথির পরবর্তী দফা প্রকাশের জন্য সক্রিয়ভাবে কাজ চলছে। তবে নতুন প্রকাশিত নথি, ছবি ও ভিডিওতে কোনো অজ্ঞাত আকাশীয় ঘটনার অস্তিত্বকে ভিনগ্রহের প্রাণী বা বহির্জাগতিক প্রযুক্তির প্রমাণ হিসেবে নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনো দাবি করা হয়নি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইউএফও 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: